-----------------------------------
নদীর বুকে পাহাড়ি ঝর্নার বানভাসি উছলে
পড়া প্রেম আর জল থই থই ভিজে পাড়ে
মিশে যাওয়া মাটির সোঁদা গন্ধ কোন এক
আদিমতার শুরুয়াত মনে পড়ে,
সময়ের খিদে মিটুক বা না মিটুক
কোনো নতুন সভ্যতার নামকরন করতে
চাই না, ছুঁয়ে থাকুক অনন্তের আদিমতা
এই পাড় ভাঙা নদীর বুক ঘেঁষে,
আমার অস্তিত্ব সভ্যতার খলোসে বেমানা,
তোর বেড়ে ওঠা তৃষ্ণা আর আমার
আগুন ভেজা চাহনি মিলেমিশে কোনো
প্রাগৈতিহাসিক আদিম সভ্যতার ভূমিকা,
আমি কখনো শেষ দেখতে চাইনি পৃথিবীর
পরে অন্য পৃথিবী, নেই কোথাও থেমে থাকা
আমার ভিতর বাইরের পাপ
পূন্য সবটুকু আজ না হয় হিসেবের খাতায়
জমা খরচের কচকচানি ভেসে যাক
সময়ের স্রোতে, নদীর পাড়ে ভেজা বসন্তঋতু
পুর্নতা পেয়ে তোমার
বুকে আমার রঙ খোদাই করেছে প্রশ্রয়ে,
শিহরণ তোমার নামে আমি তির তির কেঁপে
উঠি তরঙ্গ এক আবেশ আমায় ছুঁয়ে থাকে,
ছুঁয়ে থাকে বেঁচে থাকা,
তোমার নিশ্বাস আমার শরীর জুড়ে,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন