------------------------
ইচ্ছের বিকেল জ্বলে ভাবনার আগুনে
ধিক ধিক করে, এলোমেলো জীবনে
কি করে এক অনুভুতি রুপ রেখাপথ
হয়ে ওঠে নিজেকে চিমটি কেটে সম্বিত
পাই, ঘাসের উপর ভেষে যাওয়া সবুজ
হাওয়া যেমন কোন চেনা পথেরদাবী করে
যায় তেমনি অচেনাজীবন আর সময়ের
পথ, নাভির ভিতর মুহুর্তের সৃষ্টি অধিকার
বোধের অথচ শৃঙ্খলের নামে অজস্র
অলংকার..... ঈশ্বরের চোখে রাতজাগা
কাজল ঘর বাঁধে দু পলক স্পর্শ খোঁজ
করে রাতের ভিতর থেকে ক্লান্ত ভোর
টেনে তোলে, চটকানো সহধর্মীর সাথে
স্বাক্ষরিত চুক্তি অক্ষরে অক্ষরে মেনে
চোলে প্রহর, নাগরিক রাজপথের মোড়ে
মোড়ে এক একটা প্রহর চিহ্ন কেবল
কথা রেখে চলে যায়, শতাব্দীর শেষে
নিয়ম যখন পরন্ত রোদের হাত ধরে
একটা নদী বুকে ঘুমিয়ে পরে তখন
একটা ভালোবাসা জন্মমুখ খুঁজে
যায়, হয়তো কোন এক মুহুর্ত বলে দেবে
যুদ্ধ জয় পরাজয় বেলোয়ারি দিন শেষ
একটা পৃথিবী এবার বুড়ো হয়েছে তাই
বানপ্রস্থ ভীষণ জরুরি,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন