সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৬

আমরন


-----------------------
বিভাজিত  কোষ থেকে সেই শুরু দৌড়ানো,
হাত পা আস্ফালিত করে মাতৃ জঠরে প্রতিবাদ
এগিয়ে যাওয়ার....
আস্ফালন থেকে থেকে হামাগুড়ি আমৃতু
পথ চলা, শৈশববোধ হাজার চাল চলন
ধ্যনধারনা হাজার বিষাদ, ইচ্ছার ঘরে
রোজকার অনিচ্ছারাও বসবাস সারে,
অসাধ্য থেকে যায়  বাসনা, প্রেমে অপ্রেমের
খেলা যৌবন স্মৃতিকে বিভ্রম করে, অষ্টপ্রহরের
টানাপোড়েন সবুজ সংসার,
জীবন জুড়ে অহংকার, সাহস,রুপ, রঙ,যশ,
থাকে নেশার মতো....নদীর ধারা পিছনের
পথ আবছা হয়ে যায়, বোধ থেকে বোধদয়
হয়ে উপলব্ধির বলিরেখারা স্পর্শ করে নিবিড়
হয়ে, সেই ভাঁজে হারিয়ে যায় ক্রমশ প্রেম,
হাসি, জ্ঞান, অহংকার, সাহস,
আবছায়া সামনেকার মুখগুলো বরং দুরেরটাই
স্পষ্ট,
সময় চলে যায়  আয়ুরেখার হাত ধরে...
ডাক দিয়ে যায় এসো মৃতু আমার হৃতপিন্ড
শীতলকাঠি ছুঁইয়ে দাও,
দৃশ্যমান পরিধি ছোট থেকে ছোটতর হয়ে
দখল হারায়, কয়েক দশক বসন্তও ঈর্ষা করে
নব বসন্তকে,ক্লান্ত বিভাজিত কোষ ক্রমশ
নিস্তেজ হয়ে দিনান্তের সিমানায় দাঁড়ায়
প্রান ভ্রমরা খোলস রেখে মৃতুজাজিম পেতে
অসীমের বুকে ঘুমিয়ে পড়ে,
শেষ হয় কোষ বিভাজনীয় নিরন্তরতা,
সীমানার দেওয়ালে এক পতিকৃত ইতিহাস হয়,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন