--------------------------------------------------
জীবন পড়ে পাওয়া ভগ্নাংশ বাঁচা একথা
অযুতবার বলেছো সুজন।
যাপনীয় সময়ের চুঁইয়ে পড়া শোকেদের নিরুত্তাপ
বরফে তুমি আমি চাপা আছি যুগ যুগ ধরে,
একথা তো সব কবির কলমের নীবের চেনা কান্না।
জানা অসংগতি অথছ সংগত স্বাভাবিক।
স্বপ্ন ঘুম খোলা চোখে অচেনা কারন,, অনেক নির্ঘুম
রাতে ওরা পথ হেটে ক্লান্ত,, ওদের ঘুমাতে দাও
বুকের নরম ওমের মাঝে,, বেঁচে থাকাটা খুব জরুরী
পাওয়ার জন্য.... এসব তোমার থেকেই শেখা
মাটির তলায় শুয়ে থাকা ঘুমন্ত বীজের মন প্রশ্ন করে না,
সে জানে সময়টুকু কাটাতে হবে সুর্যনগরে পৌছাতে গেলে।
যারা রাতজাগা পাহারাদার তারারা কেমন করে স্বপ্ন বোনে
জানতে ইচ্ছে হয়।
লুকনো দরজার পেছনে দুটো আত্মায় একটাই ঘর
ছিল, সেটা বুঝতে সময় গেছে অনেক পথ..
আজো কি যাচ্ছে না সময় নিজের নিয়ম মেনে?
সামনে জেগে আছে ভোর রাতের শহরে।
নিরুত্তাপ রাতের বুকে ইচ্ছারা গলা শুকিয়ে
ঘুমিয়ে পরে কারন রাত সত্যি এখনো বাকি
স্বপ্ন দেখে মন বার বার অস্থির হয় ভোরের খোঁজে।
অনন্ত শয্যায় শুয়ে নীলকন্ঠ রুপে তুমি আমির কথার
জীবন ,, এক পেয়ালা অমৃতর তৃষ্ণা বুকে আর
ইচ্ছার ঘরে অপেক্ষার আলো এই হয়তো
নিয়োজিত বাঁচা।
ঘুম জাগা চোখ মরা স্বপ্নর স্তুপাকার
মাটির তলায় চাপা পরা শোক নটেগাছের
কথা অথচ অসংগত বাঁচায় তুমি আমি হেটে যাই
যুগ যুগ ধরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন