-----------------------------------------
সে যদি সকালের পাশে দাঁড়িয়ে থাকা অতিথি হয়
তবে শিশিরে ঘুমানো তুলি তে শিল্পীর অপেক্ষা
নতুন বান্ধব রঙ ভরুক তোমার শহরে।
আমি হাওয়ার গতির বিরুদ্ধবাদ হই নি কখনওই
তবু কিছু সাঁকো পেরিয়ে শব্দের ভূমিকাকে সাজিয়েছি
খাতার পাতায়, খানিকটা জানলার টবে সাজানো বেঁচে
থাকা বলতে পার।
প্রতিটা খাঁজে একটা করা নতুন দরজা লাগাবার কথা
বলা হয়েছে, বলা হয়েছে সময়কে হার মানাতে শিখতে,
তাই এখন বাতাসও জানে অস্থির হওয়া একেবারেই বারণ।
তবু ধার করা চাউনি একবার রোজ চোখ রাখে মুঠোফোন
এর শরীরে,, বরফের নিচে অনেক সময় ঘুমিয়ে থাকে
বারুদখানা।
বছর শেষে চড়ুইভাতি করে খুশি থাকবো ভেবে
রেলিঙ জুড়ে মুহুর্ত সেকছি। তোমার ঘরে শীতের
চাদর আর উষ্ণতা দেয় না আজকাল।
গেটের পোষ্ট বক্সে ডাকপিয়ন রাখে গেছে অভিমানী
সংকেত যা কিনা লুকোনো চিঠিতে মরশুমি ফুল হয়ে
থেকে গেছে ফি বছর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন