মনে আসিস তুই যখন যে ভাবে নিজের স্বভাবে।
তোর গলার স্বরে এক আঁজলা প্রাণ ,তোর ভূমিকায় আমার বেঁচে থাকা।
লুকোনো কফিনে যে স্বভাব বন্দি সময় তার অঙ্গীকার
শুধু অন্ধকার।আলোর রেনু ,নীল সমুদ্র এসব কেবল নিয়মের
অধিকার আমি জানি জানে শহরবাসী, জানিস তুইও মানিস না হয়তো।
স্বপ্নরা কেমন হয় তোর কবিতায় ছবি দেখি ,তোর কবিতা তোর মতোই
স্বপ্নের কস্তুরী হরিণ। খামখেয়ালি পাগলের মতো নিজের
মাদকতায় ।
তোর বুকের ভেতর থেকে যে ওম হওয়ায় ওড়ে
তুই চাইলেও ছুঁতে পারিস না , অথচ নীরবে নিবিড়ে কাঁদিস , রাখতে চাস নিজের পাঁজরের বেড়ায়,
নিজের করেই চাইতে থাকিস এমন অনেক মুহূর্ত,,
তবুও ইচ্ছা পূরণ হয় না অলীক পর্দার আড়ালে তুই আর তোর চাওয়া ।
তবুও বলি ভালো থাকিস একদিন ... নিতান্ত
নিজের কবিতার পাতায় ।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭
এভাবে স্বভাবে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন