গোপন তোরণে
---------------------------------------------
সে সকাল আসবে না ,যে সকালে
পরে থাকবে তোমার কবিতা,তোমার ইচ্ছেরা।
ইচ্ছের আলোয় উৎসর্গীকৃত জীবনের যোগফলে
তুমি তোমার ভালোবাসা দেখবে আমরা থেকে যাব একাকার।
শুধু থাকবে নিবিড় জমা আলো আকাশ
আর আমাদের সেই বাড়িটা।
যার দেওয়াল ছুঁয়ে নামবে স্পর্শ
আখরোট ঠোঁটে চুইয়ে নিকোটিন মাখা ঠোঁট,
আর আদরের গায়ে
অজস্র বর্ণমালা উষ্ণ খোদাই করা সেলফি,,
আমরা হাসব , কাঁদব ,পাগলের মতো জড়িয়ে প্রতিটা কণা।
থাকবে আমার তুমি।
তোমার কবিতার প্রতি পাতায়
তোমার ভালোবাসার হৃদয়ে বয়ে যাওয়া উচ্ছল নদী ,
শহরের রাস্তায় কৃষ্ণচূড়া তোমার কবিতার মত প্রেমের রঙে রাঙানো।
পাগলের মতো তোমাকে আমি আঁকড়ে বাঁচি,
তুমি প্রতিটি চেনা মুখের কথা বল ,আমার তোমাকে
খোঁজার জন্যে তোমাকেও যে দরকার হয় না ।
তুমি অন্তরের আমার সমস্ত নদীর শিরায় শিরায় বয়ে চলেছ।
তোমার বলা কথার চারপাশে আমি ভনভন করি
অনবরত কারণে অকারণে।
একদিন বুঝবে তোমার প্রেডিক্সন ভুল .. আমার কোনো
নিষ্ফল আক্রোশ ছিল না , ছিল কেবল যত্ন , তোমার
সমস্ত ছুঁয়ে যাওয়া খড়কুটো দের তোমার পর আমি ছুঁতে চেয়েছি কেবল।
বল এটা অনেক বড় চাওয়া আমার ?
বহুদিন চলে যাবে, আমি এমন করেই চাইব তোমায়।
,তুমি মনে করবে এটা আমার দৃষ্টতা। বুঝবে না একটা অপেক্ষা
কতটা নিষ্ঠুর হয়ে ওঠে এক এক মুহূর্তের ভগ্নাংশে।
জানি তোমার অনেক কবিতায় আমি একমাত্র নদী
আজ।
তোমার হৃদয়ের বিভাজনে বাস করা সময় এক
নির্বাক পাথরের মত ।
আমি এমন সময়ের পথে আজ কাল রোজ হাঁটি।
ফুঁড়ে ওঠা দীর্ঘশ্বাস ,এই সময় জানে কিনা জানি না বাঁচার মানে ।
কোনো অদ্ভুত সকালে ঘুম ভেঙে তোমার মনের ঘরে আমি যদি না থাকি
তুমি ছুঁয়ে দেখো তোমার জুতোর ফিতেতে আমার সমস্ত মোহ
আর .... থাক আর নাহয় সব টুকু এই শতাব্দীর অধিকারে
অগ্রিম দেন পাওনা মিটিয়ে নিও ধারবাকির ধারাপাতে।
এই সব আসে না স্বপ্নে ,, তোমার শহরের
ভিখারি ঘুরে বেড়ায় গলায় অজস্র চিৎকার আর
দারুন তৃষ্ণা।
রাস্তার উপর আমাদের পায়ের ছাপ ,স্বপ্ন।
আখরোট ঠোঁট ,ভিজে বালি ,বালিঘর
সমুদ্র এসে ছুঁয়ে যায় চোখের পাতায় অজস্র না বলা ইচ্ছা।
কারণ কান্নার রেণুগুলো আমার চোখের কিনারে রেখে দিয়েছি।
আর কান্নার শব্দরা তো তোর প্রশ্রয়ে তোমার কবিতার আদর।
এক সকালে তুমি যদি হারিয়ে যাও তবে আমি ঘুমিয়ে পড়বো
তোমার সমস্ত ছুঁয়ে থাকা স্মৃতি কে অস্তিন করে ,
চোখ খুলে দেখবো না আর এক কণাও আলো।
তুমি তো জানো আমি একবার ঘুমিয়ে পড়লে আর
কখনও জাগব না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন