----–-------------------
নিঃসঙ্গতা ফেলে রেখে হারাতে চায় একটা
একলা বিকেল, তাই তোমাকে বয়ে নিয়ে বেড়ায়
গোপন তোরণে।
আজো রাস্তার দুপাশে চোখ বোলাতে বোলাতে
হাঁপিয়ে মনের ওজন চোখের কিনারে।
এভাবে ক্লান্ত একটার পর একটা দিনের বুক চিরে
নিঃশব্দে রাত আসে।
চোখের মাপের আকাশ বর্ষাকে আঁকড়ে বাঁচে,,
ভেজা আগুনে নক্ষত্ররা গলে পরিযায়ী জল
ছুঁয়ে ফেলে ।
কাঁটা তার ছেড়ে যাবার পর স্মৃতিরা জমে যাবে
এপিটাফ এর অক্ষরের বিভাজনে।
ক্রমশ সূর্যর রঙ খয়েরী হচ্ছে ,শুধু জানা হবে না
কোথায় থামতে হবে ...তোমার কিনারে না কোনো অস্তাচলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন