+++++++++++++++++++++++++++++++
কত কি পুড়ে ছাই হচ্ছে শহরের বুকে তোর আমার
ইচ্ছের মত,,
ক্রমশ ছাইয়ের ওজন ভারি হচ্ছে পাথরের
চেয়ে, যত বার ভাবি তোকে স্পর্শ করবো
সকালের নরম আলোর মতো... আমার শুন্য
দুহাত ছুঁয়ে ফেলে কেবল স্তব্ধতা।
কলের ধোঁয়া মাখা দিন শেষ ট্রামগাড়ি পিষে ফেলে,
ফিরে যেতে মন চায় রাতের আঁচলে,
অথচ চোখের কোল থেকে দারুন
অবাধ্যতা বার বার ছেড়ে যায় রাতঘুম,
সিলিং জুড়ে অভিধান মেলে
খুঁজতে থাকি স্পর্শর এক একটা অক্ষর,,
নির্ঘুম রাত রোজ বিদায়ী উপহারে রেখে
যায় এক গুচ্ছ হলুদ কেতাবি শূন্যতা।
সেতুহীন হয়ে পড়ে তারাদের যোগাযোগব্যবস্থা,
গুম ঘরের দেওয়াল জুড়ে স্বরচিত বিষাদের
ছায়ারা জেন চিরস্থায়ী হয়ে গেছে।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
শুক্রবার, ১ জুন, ২০১৮
গুমঘর
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন