*********************************
কিছুটা স্পর্শ রেখো আগামির পাতায়,
কিছুটা ভালোবাসা আজ থেকে রেখে দিও
আগামির হাওয়ায়,,
কিছুটা স্বপ্ন রেখো আগামির ভেজা চোখে,
হারিয়ে দিও না বই এর মাঝে নামকরনের
অক্ষরদের,
উড়ে যাক কিছুটা নীল আগামির আকাশে,
কিছুটা অবাধ্যতায় থেকে দিও আগামির নালিশ
ভরা ঠোঁটে,
কিছুটা তুমি থেকে যেও আগামি আমির কাছে
কিছুটা পায়ে পায়ে হাঁটা আগামি কিছু পথের জন্য,
কিছুটা বাঁচা আগামির নিশ্বাসে,
কিছুটা তুমি কিছুটা আমি নাহয় বাকি থাকুক
আগামির কোনো উপসংহারের জন্য।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
রবিবার, ২৪ জুন, ২০১৮
আগামি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন