++++++++++++++++++++++++
সম্পর্ক বানানটা লিখতে পারলে না আজো
সময়ের আকাশে হাজার তারাদের নাম না জানা যেন,,
অথচ স্পর্শ বানান টা তার থেকেও স্পর্শীল,
তুলিবিহীন ঘুম ছবির মত, সেটা তোমার ভীষণ আয়ত্তাধীন।
জোনাকী রাতে একলা চলা স্বপ্ন যেন মায়া চোখ খুঁজে বেড়ানো
কোনো মুসাফির,
কোথাও তো তুমি নেই,শুধু উপস্থিতি তোমার ওম,
,অনেক সম্পর্কর নামকরণ করা যায় না শত চেস্টা করেও?
প্রশ্ন করেছি বারংবার সময়ের কাছে,, নিশ্চুপ সময়
ফেলে গেছে অনেক দাগ, বলা হয়নি তুমি আমির কি সম্পর্ক!
কি কারনে আলো আসে অন্ধকার ছুঁতে কি কারনে সে রাতের পর
ভোর, কিই বা কারন বাঁচার জন্য অনিয়মের পাগলামি!
অথচ যাপনীয় সব কিছু রোটি, কাপড়া, মাকান
তবুও, পরম তৃপ্তি তোমার জংলী বুকে, যেমন
নাকি কোন দেবতার পরম নিদ্রায় কোনো মহীরুহর ছায়ায়
ঘুম ভাঙা প্রথম আলো তুমি দুচোখে বাঁচতে চাওয়ার
নতুন ইচ্ছা।
আমি বুঝতে পারি ঈশ্বর সব জায়গায় পৌঁছাতে
পারে না তাই তুমি আসো সেই রুপে
,
সত্যি তুমি না এলে জানা হত না আমার আমিকে,
তোমায় না জানলে জানা হত না ভালোবাসা কখনো
ক্ষত নয় ভালবাসা নয় কোনো শেকল।
ভালোবাসা শুধু যেন প্রান্তর থেকে প্রান্তরে কেবল
ছায়া,।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন