++++++++++++++++++++++++++++
এই মাত্র অন্ধকারকে থ্যেতলে দিয়ে ফিরছি
তোমার দেশে, ম্যারিওয়ানার তীব্র গন্ধর বুক চিরে একগুচ্ছ বাবলাকাঁটা গুঁজে দিও
আমার আধখোলা খোঁপায়... নষ্ট মেয়ের গল্প
এখন আমার দেশে।
নিরুদ্দেশ ভালোবাসার খবর এখনো টাটকা আমার
দেশের সবকটা সংবাদিক পাতায়,,
তখন আমি কাঁটাতার টপকে পৌঁছে গেছি
তোমার দেশে।
আমার জন্য আমার দেশে হাওয়ায় এখন
নষ্ট মেয়ের মরচে রঙা ফিসফিসানি,,
তখন তোমার দেশে পদ্মার শীতল জলে
স্নিগ্ধ আমি। পাঁচমেশালি বনফুলে আঁচল
ভরা,, সংগে কিছু মাটির গন্ধে আমার দেশের
ঘুমপাড়ানি মাসি পিসি।
আমার দেশে আকাশলীনা নামে কোনো
মেয়ে চোখে পড়েনি....আমার দেশে ছিল কেবল
কৃষ্ণকলি আর তার ভ্রমর চোখ,,
তোমার দেশে নতুন আমি নতুন আমার সকাল,
কি নামে ডাকবে তোমার "গল্প" কি নামে
কবিতা হবে,,
আমার দেশে নষ্ট মেয়ে তোমার দেশে কেমন সে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন