++++++++++++++++++++++++++++
একটা তারার আলোও নেই আকাশের
বুকে, তাই গাছের কোটোরে লুকিয়ে রাখি
নিজের 'শব'।
তোর ইচ্ছা আকাশ জোড়া গাছ হবি একদিন,
সূর্যর দিকে মাথা, রাতের আকাশ ঢেকে তোর
ডালপালা... নাইবা থাকলো আকাশের তারা,
ধমনীতন্ত্র জুড়ে তোর ইচ্ছার স্ফুলিঙ্গ।
ঘুমের ভেতর কাল আবার সেই সাজানো
বাগানে হেঁটেছি বেশ কয়েক পা, সেখানে
কখনো তুই গাছ, কখনো তুই কবি, কখনো
আবার ঈশ্বর।
আজ কাল জাগতে ইচ্ছে করে না একেবারেই,
একখণ্ড রাত্রি বুকে আঁকড়ে রাখতে ইচ্ছে হয়,
আমার যে সব রাতে স্বপ্ন আসে না, তাই উত্তরের
বারান্দার কুলুঙ্গিতে অনেক রাত গোঁজা আছে।
রাতজাগা স্বপ্নরা পতঙ্গ হয়ে নিজেদের মেলে ধরে
আকাশ পারে,
আমি সেই নির্ঘুম রাতগুলোয় পেয়ালা ভরে বিষ
পান করি। লেজ গুটিয়ে রাতের অন্ধকার
যখন জানলার শেষ প্রান্ত পার হয়ে যায় তখন
চোখের উঠন জুড়ে গুঁড়ো গুঁড়ো নীল বর্ণরা
ক্ষয়িষ্ণুতার গল্প সাজায়। বিষের আদোরে
রক্তশূন্য সমস্ত দিন কাল মাস, তাই পচনহীন মৃতদেহ
লুকিয়ে রাখতে তুই একদিন গাছ হয়ে আসিস আমার কাছে।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
সোমবার, ১১ জুন, ২০১৮
গাছ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন