তোর জন্য রংদানির সব রঙ উজ্জ্বল,
ফুরিয়ে না যাওয়া শেষ আশাতে তুই আলোর
মুকুট,
সিন্থ এর সব সুরে তোর স্বরেরা লয় খুঁজে পায়,
তোর জন্য গোধূলি মাখা শহরের রঙ যেন স্বপ্নভরা।
তোর জন্য সমস্ত ঝগড়া, সমস্ত খুনসুটির আঁকিবুঁকি
আকাশের গায়ে রামধনু,
তোর জন্য সব হিসেবি অংকে আমি ভীষণ রকম কাঁচা,
তোর ঠোঁটের আব্দারেরা আমার অহংকারের অলংকার,
তোর জন্য আঁকা সব ছবিতে তোর হাসির নানান কোলাজ,
তোর অভিমানে আমার বুকে অসম্ভব এলোপাথাড়ি ঝড়,
তোর সব কথাই আমার সাদা পাতায় কেবল রুপকথা।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
সোমবার, ১১ জুন, ২০১৮
তোর জন্য
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন