+++++++++++++++++++++++++
শরীর থেকে খসে পড়া সমস্ত প্রহরবেলা
খুঁটে খুঁটে জড়ো করে রেখেছি অভ্যাসের
দিনপঞ্জিকায়,,
নিয়মমাফিক বৃত্তটার দেওয়াল ছেদ করে একটা
জোনাকি অন্ধকারকে নিয়ম ভাঙা শিখিয়ে
দিয়ে হারিয়ে যাচ্ছে দিকহারানো বাতাসে।
শীরায় শীরায় ছড়িয়ে পড়েছে মোহের ওম,,
তোমার বিলিয়ে দেওয়া অস্তরাগ থেকে
একটা সুর সন্ধ্যাপথ ধরে রাত পেরিয়ে ভোরের
আজানে মিশে যায় আজকাল,, গুড়ো গুড়ো আলো
ঝরে পড়ে আকাশ থেকে....
শরীর ভিজিয়ে সে আলো ছুঁয়ে যায় অন্তরমহল,
ক্রমশ রংচটা চিত্রপট ভরে যায় নানান রংএর
স্মৃতিতে,, আর তখনি জীবনের তৎপর চিহ্নগুলো
নিজেদের জায়গা খুঁজে পায়.... আর দ্বিধারা খুঁজে
পায় উত্তর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন