+++++++++++++++++++++++
শেষ রাতের তারাটাকে আগলে আছি
তুমি ভেবে, বাতাসে নোনা গন্ধ হয়তো
তুমি সমুদ্র ছুঁয়ে আছো 'কণা', শতাব্দী জুড়ে
আসা যাওয়া ঢেউ এর ভিড়,,অথচ কোনো কোনো
ঢেউ একলা আসে একলা মিলিয়ে যায়...
যেন শূন্য ছাড়া কোনো সংখ্যা তার জানা নেই।
কণা আজ এ চিঠি তোমায় পড়াবো না,
রেখে দেব নোনা ধরা এই দেওয়ালের ফাটলে
গুঁজে,, কিছু কথা না হয় আমার চিতাকে
অলংকৃত করবে। বাকি যা ছিল যা রয়ে যাবে
তার সম্পুর্ন টুকু তোমার,,,,
তুমি বার বার ফিরে এসো এই সমুদ্রের কাছে
হয়তো কখনো প্রেমের দুতিয়ালি হয়ে কোনো
ঢেউ তোমার পায়ের পাতা ইশারা ছুঁয়ে যাবে।
'কণা' এমন অনেক কটা চিঠি তোমায় লিখলেও
ডাকপিয়ন এর হাতে দিতে পারলাম কই,, প্রতিবার
যখন চিঠির শেষ লাইনে আমি এসে দাঁড়াই, তোমার
চোখের কাজল এসে সন্ধ্যা নামায়, আর আমার
রাতের একলা তারা আমার উঠোনে এসে দাঁড়ায় । ভাবি কাল
কোনো নতুন সুবাসে অক্ষরদের স্নান সারিয়ে
সাজিয়ে দেবো তোমার ঘুম জড়ানো বালিশের কাছে...
শুভেচ্ছা হয়ে।
জানি না এমন কোনো চিঠি কখনো তোমাকে ছুঁতে পারবে কিনা!?
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ২৫ জুলাই, ২০১৮
ভেজা চিঠি(৭)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন