++++++++++++++++++++
সমুদ্র যেখানে স্রোত ভাঙছে সেখান থেকে
আজ না হয় শুরু হোক...
এসো ভেঙে ফেলি আমাদের স্বরচিত ঘর,,
ভাগ হয়ে খুঁজে নাও নতুন দোসর,,
তোমার চোখে বোধহয় নোনা বাষ্প...,
মাঝে মাঝে এমনটা আমারো হয় বুকের
মাঝে এক চলকা রক্ত ছলাৎ করে নেমে
এসে বিদ্রোহ জানায়,,
এসো সুখ যত আছে সব ভেঙে ভাসিয়ে দিই
স্রোতে---
ক্লান্ত বাউল কে এবার ঘুমোতে দাও দুদণ্ড,,
আমি দাঁড়িয়ে আছি সমুদ্র তটে, যেখানে
ঢেউজল ফিরে ফিরে গল্প বলে ছলাৎ ছল।
শেষ রাতে আমার নামে একটা শুন্যতাকে তুমি
ভাসিয়ে দিও ভাটার বুকে,,
স্রোত ধুঁয়ে যাক সব ক্ষতদের।
যা কিছু জমানো তোমার জন্য সুগন্ধি রুমালে
রেখে গেলাম আমাদের গোপন দেরাজে.....
সময়ের কাছে কিছু মুহুর্ত নিয়ে কখনো এসো
স্মৃতিফলক এর কাছে আমরা একসাথে মেখে নেব
ভেজা চিঠির সুবাস।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮
ভেজা চিঠি (৫) +++++++++++++
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন