রবিবার, ৭ জুলাই, ২০১৯

সুবর্ণা (৪৯)

বিছানার চাদরে ছুঁয়ে থাকা একফালি রোদ্দুর
দেখে তোমার সোহাগী আলাপন স্মৃতিচারণ করা
সে কেবল অভ্যাস বলতেই পারো ,,
সাজানো ফ্রেমে বন্দী সবুজ বাগান কখন যে মৃত
ঘোষিত হয়েছে আমিও ভুলে গেছি , তবু আজ
তুমি মনে করিয়ে দিল একা ঘরে যদি অপ্রেমের সহবাসের কথা ,
সুবর্না তোমায় একদিন  বলেছিলাম আমি মুখ
ফিরিয়ে নেওয়া পথে আর ফিরে চাই না ....
জীবন অজান্তে অনেক অভিনয় শিখিয়েছে ,
শিখিয়েছে ভিড়ের ভেতর শামুকের মত বাঁচতে ,
অভিমান কিছু গোলাপি ছিল কোনএকদিন
আজ কেবল জমা শ্যাওলায় গাড় ঘ্রানে দম
বন্ধ চতুর্ভুজ ।
তুমি আমির গল্পে রাজা রানী ছিলই না কোনো
অধ্যায় , মিছে স্বপ্নের জালের শেকড়ে আষ্টেপৃষ্টে
জেরবার এ বেঁচেথাকা ।
আসলে মানুষ যে মানচিত্র সাজায় বিধাতা তাতে নিজের রঙে মাতাল হয়ে রঙ ছড়ায় , তাই
মহাকাল জানেন কে রাজা কে রানী ,
একদিন কোনো শেষ নিদ্রা শয্যায় তোমায় নিয়ে যে গল্প ভেবেছিলাম তার তার আতর ছড়িয়ে ঘুমিয়ে যেতে যেতে তোমায় দেখব ....তুমি আমাকে জড়িয়ে এক অনাবিল আদরে বিভোর
সে দিন আর কোনো আক্ষেপ রাখা থাকবে না এই পৃথিবীর ওপর ,
সুবর্ণা প্রিয় হৃদয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন