*********************
শেষ সূর্য স্নানের সময় তোমাতে
আমাতে দেখা... তারপর বহুকাল
এক অন্ধকার মহা বৃত্তের ভেতরে
হেঁটে যাওয়া এই আমি টা
আজও ক্লান্ত হইনি একা পথ চলায়,
কোনো এক প্রাত্নিক বানীর
কথাকে পাথেয় করে এই পথ চলা,
স্রোতের কাছে সব চেনা ডাকেরা
একে একে ভিড়ে হারিয়ে হাতছাড়া
হয়, রোজ নিয়ম মেনে সম্পর্ক আসে
আবার যতি চিহ্নের অযুত অজুহাতে
সরে যায়.... তাদের মধ্যে অনেকেই
তারার দেশে এখন প্রতিশ্রুতি মুক্ত।
'প্রিয়তোষ' নামে তোমায় ডাকতাম আর
আমায় তুমি নাম দিয়েছিলে 'পুজা' ,,,,
একদিন ঝড়ের আঘাতে হারিয়ে গেল
চাঁদের আলোর সব রশ্মি......,,, জানালার
পাশে মৃত আমাদের শব,,
আমার ঘুম ভেঙে ছিল কয়েক মুহুর্তে... তুমি
চোখ মেলে আর তাকাওনি।
প্রিয়তোষ আজ আমি অন্য নামের এক আধার,
আমাদের কথা দেওয়া পান্ডুলিপি এখনো আমার
পাঁজরের ফাটলে গোঁজা..,,।
আমি আমার বরাদ্দের পথের সাথে তোমারটুকুও
মিশিয়ে নিয়েছি ,, একদিন কথা দিয়েছি তোমায়,
একদিন ভালোবেসেছি তোমায়..........
একদিন ফিরবো আমরা নকশীকাঁথার
দেশে... কিংবা পাহাড়ি ঝর্নার খুব কাছে..,
তাই একদিন গুলো জমিয়ে বহুদিনের অংগিকারে,,
শেষ সূর্য স্নানের সময় তোমাতে
আমাতে দেখা... তারপর বহুকাল
এক অপেক্ষার পথে আমি........,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন