বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

কাগজের ফুল


অজানা শব্দদের ভিড়ে হারিয়ে যায় ঠুকরে
খাওয়া মাছেদের শব্দ, জলের কিনারে
আলগা বাঁধনে ঢেউয়ের আনাগোনা  বলে দেয়
নিয়মের ঠিকানা কখন যেন হয়ে গেছে ক্ষনিকের,
কিসের অপেক্ষায় ছায়ার শরীর কাটাচ্ছে বুকের
ক্ষতগুলোর যন্ত্রনা,,  পাকদণ্ডী বেয়ে একফালি রোদ্দুর
আমাদের জীর্ণ ভেজা আস্তিনে    নানান চিহ্ন আঁকছে ,,
মেঘপিওনের নিষ্পলক চোখ বারান্দায় ভুলে যায়
কার ভালবাসায় বেড়ে ওঠে সবুজ মানি প্ল্যান্ট এর শিরায় শিরায় ,  
শুন্য থেকে শুরু করে এ কোন শুন্যর সহবাস বুকের ভেতর..  ..
দরজার অন্যপারে তোমার ঘর তারায় ভরা দিঘির
কাছ ঘেষে,
স্নানঘরে আমি একলা হতেই আয়না বলে ওঠে
আমি নেই আমার ভেতোর তুমিও ছিলে না কোনো প্রেমের গানে   ,,
এমন করে সময় পালিয়ে সময় কাটছে  ভিনদেশীর
ভুমিকায়,  চেনা পথে রোজ আমাদের সাথে আমাদের
ছায়া ভিষণ অচেনা হয়ে ওঠে,, 
তাই তুমি আমি কোথাও নেই এই মৃত শহরে বুকের
ইতিহাসে,,    কোনো এক নীলনদের  উপকথায় যেমন
অনেক কথা ঘুমিয়ে রয়েছে  চিরকাল ।।
         

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন