বারংবার ঢেউয়ের তালে হারিয়ে আবার করে শুরু
কোনো প্রাচীন ধারার মত এই পথ চলা,,
হারানো শোকে জীবনের দহন বাষ্পে লেগে থাকে কাঁচের
দুই পাশে ,মাঝখানে সরু সুতোয় বাঁধা সাঁকো
যাপনের মাঝে এক চিলতে নিশ্বাস,,
প্রেম শব্দটা একটা বোহেমিয়ানার সোঁদা গন্ধ মাখা রুমালের মত।
পাকদণ্ডী রাস্তায় যেমনটা রুপোলি গিটারে সুর তুলে কোনো
গানওয়ালা তার হৃদয়ে হাওয়া বদল করে,,,
এমনি কিছু মুহুর্ত সময়ের ফাটলে আটকে থাকা খসে পড়া তারার মত
আমাদের উৎসব ,
অন্তরমহলের আর্তনাদ কতটা শোনা যায়...
যতটা আর্তনাদ রোজকার বেঁচে থাকা পিশে ফেলে
শহরের ব্যাস্ত ট্রামলাইন,। অমরত্বের কোনো শব্দ হয়তো
পারিজাতে আছে সে কথা কেবল ঈশ্বর জানে ,
আসলে বাঁচবার কিছু কারণ দরকার এই মৃত সভ্যতায় ,
যেখানে একলা ঢেউ ভাংতে ভাংতে ভেজা মন ক্লান্ত হয়ে যায়,,
অথচ একলা সমুদ্র রোজ নিজের সাথে নিজেকে আছড়ে চলেছে বিরামহীন।
পিছন ফিরে দেখা অজস্র চেনা ডাকে পাতার পর
পাতা জুড়ে চরিত্রদের ভেসে চলা ,
,অথচ বারংবার মন বড় একলা মহলদরবারে।
মেঘ বালিকা অনেকদিনের পরে আবার ফিরে আসে
পুরনো রোদ্দুরের চেনা দরজায় একটু ,উত্তাপে আশায়
ফুরিয়ে যাওয়া ,হারিয়ে যাওয়া স্বপ্নদের ফসিলের কাছে,
আমাদের একমুঠো আলো যখন বাড়ি ফেরার একলা পথে
একটা ঘর খুঁজে পেতে চায় নিজের মত।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
হিয়ার মাঝে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন