************************
কে যেন ভালোবেসে দুঃখ গুলোকে
আগলে রেখেছে বুকপকেটে ,
বুকের পাঁজরে আঁচড়
কাটে কে প্রশ্ন করো না সুবর্না,
কে যেন অন্ধকার চিরে আগুন স্নান
সেরে হাহাকারের চাদরে শরীর ঢেকে চলেছে নির্বাসনে দেশে,,
কে সে ভালোবেসে জড়ো করছে
ছেঁড়া অনুভুতির টুকরোগুলো বহু শতাব্দি ধরে ,,
শূন্য থেকে কালের বুকে পা ফেলে
সে হেঁটে চলেছে আর এক শূন্যের দিকে,,
কাকে ভালবেসে আলগোছায় গুড়ো
গুড়ো আলো তারারা ছড়িয়ে
ছিটিয়ে আছে কতকাল,,
প্রশ্নেরা আজ কফিনে শুয়ে আছে
গোপন চিরকুট বন্দী করা মায়াকাঠির মোহে,
কে যেন কবির কলমের নিবে
অন্তহীন ভাংচুরএর অগুনিত কবিতা
ঢেলে সাজানোয় ব্যাস্ত সমস্ত দিন,,
জন্মের বন্ধন নেই নেই মৃত্যুর কান্না....
কে যেন ঈশ্বর হয়ে ঈশ্বর গড়ে চলেছ কিসের এক নেশায়.....
সুবর্না প্রিয় স্রোত,,।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন