*************
মুঠো খুলে দাও সুবর্না আমায় ফিরতে
হবে দিগন্তের ওপারে.. সব মোহ থেকে
মুক্ত কর,, ছুঁয়ে থাকা অভিমানী
খসড়া নিয়ে গল্প এবার উপন্যাসের
শেষের পৃষ্ঠায় ... এবার তোমার
কলম ক্লান্ত... ঘুমিয়ে পড় তুমি,
আগন্তুক নক্ষত্রগুলোকে
বলে দাও ওদের মত আমারও এবার
শুন্য দিয়ে মুড়তে থাকার পালা,,
তুমি দুঃখদের বেশিক্ষণ আগলে
রেখ না... ভাসিয়ে দাও বয়ে যাওয়া
স্রোতে,, ভাংচুর গল্প মোড়া পাতাগুলো
জ্বলে উঠুক হাহাকারে, দেখবে
গহীন অন্ধকার থেকে নতুন আলো
তোমার জানলা উঁকি দেবে,,
মুঠো খুলে দাও সুবর্না আকাশের
দিকে যে পথ গেছে আমায় যেতে
দাও, তোমার চতুর্ভুজ সাজাও নতুন সাজে,
কোনো সুবাসের মত হাওয়ার স্পর্শ
তোমায় ছুঁয়ে দিক শতাব্দীর ঘুমন্ত
প্রেম।
আমায় এবার যেতে হবে... তবু যদি
তুমি হাতের মুঠো খুলে আমায় মুক্ত
করে দাও সুবর্না ,
তোমার আগুনে পুড়তে থাকুক আমার
সমস্ত পলাশ রাতের গল্পরা।
সুবর্না প্রিয় মুক্তি...।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
সুবর্না(৫২)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন