***********************
এপারে এসে বসো সুজন এখন আগুনটা
নেভেনি, দিনের নেভা আলো নদীর রঙিন
শৈবালের ওপর অবিরাম মিশেতে মিশতে ঘুমিয়ে পড়ে,
পোড়াকাঠে জন্মাবধি সব ঘ্রান গেলে থাকে বারংবার,, অথচ
স্পর্শ গুলো বেঁচে থাকার বাগানে ঝরা পাতার
সমান.... কেউ তো মনে রাখে না সবুজের কথা।
অধিকার খুঁজতে হোঁচট খাওয়া সম্পর্কে
ব্যান্ডেজ লাগানো যাপনচিত্রের জলছবি
পৃথিবী জুড়েই চিরকালীন।
সুজন এখন অন্ধকার ভালো লাগে
মুখোশ আর মুখোমুখি সব এক অদ্ভুত
মিলেমিশে একাকার,
যেখানে যতিচিহ্ন কোনো অভিমানের
চাদরে মুখ লুকোয় না,,
জান নেভা আগুন সব পুড়িয়ে দিয়েও
নিঃশব্দে নিজে ইতিহাস লিখে রাখে অস্থির
বাতাসের আলাপনে,, দেওয়া নেওয়া
মিলমিলান্তে তুমিতো ফিরে ফিরে এসেছো যুগ যুগ,,
তাই দুই পারের স্রোতেরা সবাই চেনা,
এখন বসো আমার স্পর্শগুলোর পাশে,
দেখ মাটি ছুঁয়ে আছে অজুত ঋণ,,।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন