শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

...পাখিদের মত

আকাশটা নিভে যাওয়ার  আগে পাখিদের আনাগোনা  বেড়ে যায় ,  ঘর ছেড়ে ঘর খোঁজে । 
ওরা ডানায় অন্ধকার মুড়ে সারা রাত  একটা  সকালের স্বপ্ন  বুনবে। 
সিমান্তের চুড়ায় বিশ্বাস     টাঙানো রাজনৈতিক  মতভেদে মশগুল  যখন চেনা মানচিত্রর রাজা উজীরেরা... 
  তখন  বুকের পাঁজর  জ্বালিয়ে খোলসের ভেতোরের সাঁঝবাতির  আলো-দানির  কাছে কথা রাখতে চেষ্টা করি, 
পাখিগুলোর  দিন শেষের  কলতানে মগজের চিন্তা মগ্ন নীরবতা বারংবার  জোড়াতালি দিতে দিতে বিস্তারিত  মেলা গুটিয়ে   নির্জনতার ভেতর  হাঁটতে  থাকে মন। 

আজান আর শিবরাত্রির মন্ত্র কানের ভেতর কাঁটা  তারের বিচ্ছেদ সরিয়ে দেয় নিয়ম থেকে বেরিয়ে  গিয়ে...।

 মানুষ চেনার চেষ্টা  করতে করতে মানুষ-ধর্মের ভিড়ে নিজেকে  মিশিয়ে  নিয়ে  নিছক সামাজিক হতে থাকি কেবলমাত্র,
  একসময়  পাখিরা  নিশ্চিন্তে ঘুমিয়ে পরে  স্বপ্ন বুনন শিয়রে রেখে...,, 

  এক জীবন  পাখি হবার ইচ্ছে নিয়ে আরাধ্যের কাছে   মাথা নত করি শেষমেশ। 
মানুষের আকাশ কি পাখিদের মতো  হয়! 
পাখিদের মতো করে মানুষ কি স্বপ্ন বুনতে পারে! 
একটা  বিকেল ফুরিয়ে যাওয়ার আগে অনেক প্রশ্নের কাছে এসে অন্ধকারে মিলিয়ে যায়  কেন বলতে পারো? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন