রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩

মন জানলা

সই


 দেয়া নেয়ার খেলা এই আয়ুরেখা জুড়ে 

মনে রাখার মতন ভাংচুর কিছু গল্পেরা শুন্যতা ভরে। 

শেষ  ট্রেনে বাড়ি ফেরা মন অপেক্ষা  খুঁজে ফেরে শহরে শহরে,,

সবাই ফিরতে চেয়েও পথ হারায়... হারায় চেনা ইনকেলবি

হারিয়ে যায়  ভিনদেশী সৌরভের চেনা মানুষের গন্ধ। 


বৃষ্টির ফোঁটা  হাতড়ে বেড়ায় মাটির বুকের ভালবাসার  পুরনো গন্ধ। 

হৃদি অনুবাদে  মেঘেদের অভিমান ঘর বাঁধতে থাকে অথচ 

সৃষ্টি তেমন স্পষ্ট  নয় কোনো কালেই, 

তবু গৌরব চিহ্ন  স্বাক্ষর রাখে ছায়ায়  প্রেম ছুঁয়ে  দিলেই। 



ভালোবাসা আসলে সেইসব ত্যাগ যাকিনা মুক্তির   ডাকনাম। 

সময়ের ঘড়ির কাঁটা  থামতে চায় না  অথচ পৃথিবীটা ছোট প্রমান করে মুখোমুখি করে আরও এক চেনা সময়ের সাথে। 

তবু জানি দূরত্ব  মাপা যায় না , দূরত্ব ঘোচবার নয় ভাংচুর কাঁচের বুকে... দূরত্বতেই  ভালো থাকে মন

 দূরত্বের মাঝে  তুমি  আমির অদৃশ্য থেকে যাওয়া  । 

 আর দুরত্বের কাছেই  সারাজীবন এক তুমুল প্রেমিকের  প্রেমিকা হবার সাধ। 

.


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন