শব্দগুলো নিজেদের গড়ে আবার নিজেদের ভাংচুর
করে নতুনের অপেক্ষায়,
প্রাপ্তির সফরে হারানোও একধরনের পুঁজি
অথচ মন মানতে চায় অন্য কিছু,
দরজার পেছনে অপেক্ষার নাম শুন্যতাও হতে পারে,,
আসলে বাড়ি ফেরা শুধুমাত্র ইঁটের দেওয়ালে নয় বাড়ি ফেরা আসলে অন্তরমহলে ঘুরে আসার নাম।
শব্দের ভাংচুরে শব্দই জিতে যায়
খানিকটা জিগস অফ পাজল এর মত মৃত্যুহীন ওদের খেলা,
পুড়ছে অথচ ছাই হচ্ছে না, বিবাদ থাকলেও বিচ্ছেদ নেই, আপোষে আফসোস এর ছায়া নেই, বুদ্ধ আর বোধ একই,
প্রেম আর ত্যাগ আলাদা নয়,
বিনি সুতোর বাঁধনে বাঁধা দাহ্য দহনের গল্প।
.
ফিরে আসা পুনঃশ্চে জীবন জিরিয়ে নেয়
প্রেম আসে বারংবার আশ্রয় বদলে নিয়ে
সম্পর্কের গায়ে ভাবনার স্বাক্ষর কাঁপে
... কারন হৃদয় কেনা বেচা বোঝে না,
কারন বিবেক কারন খুঁজে মরে শেষতক,
আসলে দুই এর মাঝে মাটি ফুঁড়ে সৈন্যরা ভিড় করে
আসলে দুই এর মাঝে হার ও জিত শব্দটা একজনই বয়ে চলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন