বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

শব্দের আওয়াজ


সব শব্দের আওয়াজে  চমকে  ওটা হয় না 
বুকের দরজায় পিঠ ঠেকিয়ে  বসে থাকলেও
শব্দেরা কখনো কখনো  মাঝ পথে ডুবে  যায়। 
ভাবনার রঙে  ভাঁজ করা তুমি  নামক যাকিছু  আসলেই 
সত্যি নয়... 
তাই সময়ের চিতাকাঠে পুড়ে যাওয়া 
ছাইয়ে অবয়বহীন  ছবিটুকুই সম্বল
নিকোটিন পোড়ানো  ঠোঁটের ব্যাথারা সহজেই হৃদয়ে 
পথ চিনে নেয়... 
উত্তরের বারান্দায় মেঘের বুক ভাংচুর হওয়ায়  শব্দে
সমস্ত শুন্যস্থান  দখল হয় 
সময়ের দেরাজ খুলে দেখি ভেতরের প্রতিটা তাকে
রাখা আমাদের স্পর্শগুলো  তুমি নিয়ে গেছো কোনো
সমন ছাড়াই ..., 
 সমস্ত  শূন্যস্থান  জুড়ে তবু অদ্ভুত  যানজটের শব্দ...। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন