একটু তাজা নিশ্বাসের দরকার ছিলো
দরকার ছিলো পুরোনো ছবিটার ধুলো মুছে
সবুজ বাতাসের পরশ,
সেই আটপৌরে বেলার ছবি
দৈন্যতা অজত্নে পড়ে থাকা মুহুর্ত আঁকা সে ছবি,
আমার কোনো নিজস্ব ঘর কিংবা দেওয়াল ছিলো
না কোনোকালেই তাই ছবিটাকে আশ্রয় দেওয়া হয়ে
ওঠেনি... অথচ রংহীন ফ্যাকাসে ছবিটা নিজের বুকে
নিজের আশ্রয় হয়ে আজো হাসিটুকু অমলিন রেখে দিয়েছে,
আমার সে দিনেও ছবিটা রাখার নিজস্ব কোনো ঘরের দেওয়াল ছিলো না, আজো আমি বুকের ভেতর কেবল একটা খোলা আকাশ আর সে আকাশে রোদ্দুর , মেঘ বৃষ্টি , আবরনহীন অমানিশা ও চাঁদ তারার আলো নিয়েই আছি,
শুধুমাত্র সময়ের ধুলো ঝেড়ে তাই ছবিটাকে শুধু তাজা নিশ্বাসটুকু দিলাম... দিলাম সবুজ বাতাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন