রবিবার, ৫ মার্চ, ২০২৩

যাওয়া আসা

যাওয়া আসার দিনের শেষের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা গোধুলীর আলো মাখা বাতাস... 

কখনো  নেশা কখনো  অভ্যেস বদলে নেওয়া।

শব্দের ঘরে চিরকাল  দোসরের সংসার অথচ

ভালবাসা  নিজের মত বুক খুঁজে  নেয় বারংবার । 

সব চলে যাওয়ার  ফেরা থাকে না, হয়তোবা 

বেশিরভাগই  ফেরা হয়ে ওঠে না আর কারন

সময় দরজায় খিল দেয় নিজের প্রহরায়।

আকাশ বদলে যায়  বদলে যায়  রাজা রানী ঘোড়া 

কিংবা নৌকার চলমান   নিয়ম। 

চোখের  আলোয় বাইরে সকল হারা  যতটা  অন্তরের অন্ধকারে  কানায় কানায় পুর্ন সকল অভিসারি মুহুর্ত । 


মানচিত্রে  সভ্যতা  বদল হয়  বদল হয় ঠোঁটের  ওপর ঠোঁট 

রাখা মীরজাফরি কথারা। 

গলির মোড়ে বুড়ো বট পথিকের  যাওয়া আসা 

পাখিদের উড়ে যাওয়ার সাক্ষী  একলা... তবু

একলা হওয়া  হয় না... সমস্ত একলা বেলা জড়িয়ে 

একটা অদ্ভুত আশ্চর্য অজানা অপেক্ষায় দাঁড়িয়ে থাকা হয়

দৃশ্যর জন্যে দর্শক হয়ে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন