.
বিছিয়ে থাকা পথটার শেষে কি আছে কে বলতে
পারে!
সময়ের দাঁড়িপাল্লায় যোগবিয়োগ এর ফলাফল,
চোখের কোনে হারানো অনুভব জ্বালা ধরায়
চোখ মুছে আজ ভালো আছি বলে দিনটাকে জানান দিতে হয় সব ঠিক আছে সব ভালো থাকা জুড়ে আছে।
ক্যালেন্ডারের তারিখে কিছু শব্দেরা মোহের গিঁট হয়ে
মরে যাওয়া সময়ে ধুকপুক করার চেষ্টা করলেই
বাসি রজনীগন্ধার দীর্ঘ পচা গন্ধে দম বন্ধ হয়ে আসে।
মন্দবাসায় মুড়ে রাখা ভালবাসা তখন কেবল কিছু তারিখের বুকে পুঁতে রাখা পেরেকের মত.... উপড়ানো যায়না
যায়না রাখা,
আসলে ক্যালেন্ডারের তারিখেরাও একদিন নিজেদের জায়গা
ছেড়ে দেয় মন্দবাসার ভালো তে বাস করতে চেয়ে,
আসলে সত্যি ভালবাসি শব্দটা বলতে নেই....।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন