ঋষভ মুহূর্তে মন ভালো হয়ে যায়,
যখনই সময়ের আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখি।
মঞ্চের খেলায় প্রজাপতির মেলা তার পাখায় আঁকা
সংসারের পাঁচালী,
মুখোমুখি হৃদয় বিনিময়ে গল্পেরা সবুজ হয়, আবার
পাতা ঝরায়।
এ বসন্তে দীন হাঁড়িতে ভালবাসা উপচে থাকে তবুও,
বিকেলের সাঁঝ বাতির আলোয় ঘরে ফেরার মত বিশ্বাস অপেক্ষা করে এখনো ।
মন ভালো হয়ে যায় আজকাল যখন দেখি গাছেদের সাথে রঙমিলান্তে কচি সবুজের উৎসব গড়িয়ে এ ধুসর শহরেকেও স্নিগ্ধ করে তোলে।
মন ভালো হয়ে যায় যখন দেখি এ শহরে
গৃহস্থালীতে ছেটানো যিশুখ্রিষ্টের শোকগুলো মেঘের সাথে ভেসে কোনো এক আনন্দধারার আয়োজনে মেতে ওঠে ।
মন ভালো হয়ে যায়
সময়ের আয়নায় দাঁড়িয়ে নিজেকে যখনই ভাবি
আমিও আজানা অদেখা কারো ইচ্ছার স্রোতে, ভালো মন্দ উৎসব ও শোকে সামিল,
মন ভালো হয়ে যায় এ বিস্ময় রচনায় আমার ভুমিকাও সামিল.... সত্যি মন ভালো হয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন