সোমবার, ২০ মার্চ, ২০২৩

বৃষ্টি তুই

বাইরে যখন বৃষ্টি খুব আমার ভেতর অথই তুই 
বাইরে যখন অঝোর ধারা আমার ভেতর তোর কলতান,
বাইরে যখন বৃষ্টি ঝাপসা  তোর নুপুরে কবিতার বোল, 
বাইরে যখন বৃষ্টি হাওয়ায় আমায় জুড়ে  এলোমেলো তুই,
বাইরে এখন  ক্লান্ত বৃষ্টি  আমার ভেতর তুই জড়ানো ঘুম কাহিনি, 
বাইরে যখন  মন খারাপের মেঘলা বিকেল আমার ভেতর
ডানা মেলে তুই খুঁজিস কাকে  ওই আকাশে! 
বাইরে বুঝি বৃষ্টি  রাত আমার ভেতর দেওয়াল ঘেঁষে  অপেক্ষাতে তোর অভিসার, 
বাইরে কেবল বৃষ্টি  লেখে এক ঘেয়ে সব গল্পগুলো 
ভেতর জুড়ে  তুই আমাতে  রামধনু রঙ দিস্তাতে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন