বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

রনির কথা

রনির  বিস্তীর্ণ বুক জুড়ে  পুড়তে থাকা মোমবাতি বইছে, 
সামাজিক তকমায় সে বেজন্মা উপাধি পেয়েছে অনেক দিন। 

আবিষ্কারের আলমারিতে অজস্র মরিচীকা 
সাদা কাপড় ঢাকা  দিয়ে ঘুমিয়ে আছে, 
কবিতার খাতায় প্রতিটা পাতার শুকনো
  গোলাপে আতর যেন  বদ রক্তের স্মারকের মত
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে রনির দিকে। 

জীবনের দিকে মাথা তুলে দাঁড়িয়ে যতবার সে সম্পর্কগুলো হিসেব মেলাতে চায়, প্রতিবার কিছু না কিছু গড়মিল পায়,

তার মাথার ভেতর অজস্র মৃত্যু -শোক আর বুকের নিচে
দাপুটে সমুদ্র ঝড়,
বুকে পুড়তে থাকা মোমবাতি বইতে থাকে চিহ্ন রেখে,প্রেমহীন অমোঘ প্রেমে।

নেশার ভেতর মরচীকার হাতছানি,...  রনি  সময়ের 
জটিল শব্দ অভিধান খুলে বসে, ওর গা গুলিয়ে ওঠে, 
সময়ের জানলা কপাট বন্ধ করে রনি ধোঁয়ার ভেতর "দ" মত ঘুমিয়ে শুয়ে থাকে...। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন