শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩

মহাকালের সাথে


কালের প্রবাহ মুখে জীবনের আনাগোনা  দেখি... 

দেখি শোক ও উৎসব এর মহড়া,,  দেখি 

মুহুর্তের জন্ম আর মুহুর্তের মৃত্যু একিই সন্ধিক্ষণে। 


আমি সময়ের দিখে তাকিয়ে  নতজানু হয়ে সময়ের কথা শুনি, 

কালের দরজায়  দেখি অগুনতি চরিত্রে যাওয়া আসা। 

জীবনের  কাটাকুটি খেলায় জেতা হারার অভিজ্ঞতার সাথে

বাড়ে সোনালী ফ্রেমে বাঁধানো বিস্ময়, সাদা কালো সফর একসাথে পথ চলে দশকের  ঘর বাড়লেই।

আমি নিশ্চুপ হয়ে সকাল ফুরিয়ে যাওয়া  বিকেল আর বিকেল ফুরিয়ে যাওয়া  রাতের দিকে তাকিয়ে  থাকি কেবল তাকিয়ে  থাকি সময়ের গুম করা ঘোর আমায় আচ্ছন্ন করে রাখে।

 

কালের দরজার এপারে নাগরিক মিছিল ওপারে  মহাকাল নিজের  লেখা গল্পে নিজেই অবাক দর্শক খানিকটা আমারই মত... 

 আর আমার ভেতরে সমস্ত প্রশ্নেরা যেন চিহ্ন-হীন। 



...সই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন