আমার কবিতায়
*
আমার শব্দরা তোমার থেকে বহুদিন আলোকবর্ষর পথ দূরে
চলে গেছে,
ব্যাস্ত শহরে কারন বদলে গিয়ে আমার ভুমিকা অন্য রুপে,
শুধু এ শহরে গাছেরা জানুক অতীত হাতড়ানো মন কেমনের কথা,
সময় আগলে রাখে, সময় গন্তব্য বদলে দেয় বলেই বাসের কনড্রাক্টর তাই কারো ব্যাক্তিগত হতে পারে না।
মানুষ ক্রস পাজলে জীবন মেলাতে মেলাতে সামাজিক পোষ্য হয়ে যায় ঠিকিই একদিন,
তবুও জীবনভোর বুক ও গলা জুড়ে শুকিয়ে যাওয়া মাটির বুক ফেটে যায়।
একটা ছায়ায় মায়া রাখা থাকে অথচ সময়ের ঘড়ি ছায়া কে মায়া হীন নৈশব্দতা মেনে সরে যাওয়ার নির্দেশ দিয়ে রাখে।
আসলে নিজের ছায়া নিজেকে হতে হয় জেনেও মানুষ
প্রেম খোঁজে নিজের বাইরে একটা বুকের ছায়ায় খোঁজে মায়া।
আমি মানুষ জন্মর খুঁটিনাটি কাটিয়ে উঠতে পেরেছি তোমায় প্রাক্তন করে আর তাই আমার শব্দে তুমি কেবলমাত্র এ শহরের গল্পে একটা চরিত্র মাত্র এ কবিতায় আর তুমি পা রাখতে পারবে না আজন্ম ভোর ও কবিতায় তুমিও কখনো আশ্রয় রাখোনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন