মনে হয় আমি আগে রঙ চিনতাম না কোন রঙ কোন অনুভবে সাজাতে হয় বুঝতাম না,
কিন্তু আজকের ছবি গুলোয় রঙেরা নিজেরাই শব্দ কিরে চিতকার কিরে জানান দেয় নিজেদের স্বাচ্ছন্দ্যের কথা।
শীতের রঙে উষ্ণতার চাদর এখন অভ্যেস নয় অধিকার,
সময়ের রঙে যতই অবিশ্বাস জড়ানো থাকুক রাতভিরিতে
বাড়ি ফিরে একটা বিশ্বাসের বিছানা সবাই অধিকার মনে করে,
একলা সফরে নিজের ছায়া সবসময় না থাকলেও গন্তব্য থেকেই যায় আর সে গন্তব্যে শান্তি খুঁজে রোজ উচ্ছিষ্ট স্বপ্নের কাছে গিয়ে খুটে নেয় একটু ভালো থাকা,
ইদানিং ভালো থাকার কারনগুল বড্ড একঘেয়ে রাস্তায় নেড়িকুত্তার মতো যখন তখন আর একটা কিংবা অনেকগুলো নেড়িকুত্তার পেছন শুঁকতে থাকে,
ইদানীং মানুষের ভালবাসাও কেমন যেন নেড়িকুত্তার মতই যখন তখন...... একটা নয়.....
কারন ভালবাসা বিকোয় মাংসের গন্ধের কাছে।
#সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন