কিছু স্রেফ অচেনা লাগে,
সময় আমাদের খুঁটে খাওয়া শিখিয়েছে
তবু আমরা এক আঁজলা নির্ভেজাল সময় লিখতে
পারিনা সাদা খাতার পাতায়,
জানলার সামনে গিয়ে দাঁড়ায় আমার মত একজন
ভোকাট্টা ঘুড়ি হাতছানি দেয়.... সমস্ত প্রচ্ছদের পরদা
সরিয়ে অপ্রেমটুকু টিকে থাকার প্রমান দেয় এ শহর মাত্র।
অপেক্ষা আরো খানিকটা হারিয়ে যাওয়ার...
অপেক্ষা আরো খানিকটা হুঁশ হারিয়ে ফেলা...
অপেক্ষা পাহাড়ের গা বেয়ে হঠাৎ পা পিছলে
এ শহরের মুখ-মুখোশের সম্পর্ক গুলো থেকে
অন্তত এক-জীবন দুরত্বে নিজের মুখ লুখিয়ে ফেলা...
আমি ফুরিয়ে গেলেও আমার শব্দেরা থাকবে একটা
বুক-কফিনে, আমার ছোটোবেলার না পাওয়া চোখ পিটপিট পুতুলটা আমার বড়বেলার অপ্রেম... সব সব থেকে যাবে সাদা কাপড়ে আতর মাখানো বুক-কফিনে,,
তুমি আবার হেরে যাবে...তুমি আবার অনেকটা অনেকটা হেরে যাবে কারন আমি চিহ্ন মুছে দেহটা আলো আর অন্ধকারের মাঝে দহন আর দ্রোহের মাঝে রোদ্দুর আর ছায়ার মাঝে রেখে যেতে চাই এপিটাফ বিহীন সবুজ ঘাসের আড়ালে স্রেফ একটা মৃত্যু না আসা ছটপট বেঁচে থাকা কেমন হয় সেটুকু চিনতে।
#সই ( চিনতে চেয়ে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন