অবহেলার চাবুকের নিচে অবশ দেহে একটা আত্মা ঝুলছে ,
অন্ধকারে চাদরে ঘুমিয়ে কোনো এক স্বপ্নের বেঁচে থাকা
উদাসীন বিছানায় শুয়ে আছে বহুদিন ,
ফেলে আসা শীতকাল মুড়ে রেখেছে যাপনের মন_দেহ,
বালিশের পাশে বেমালুম তাকিয়ে থাকা স্লিপিং পিল
জানে রাতগুলোর শাসন কতখানি নির্মম
অথচ একটা নির্বাক মন নির্লিপ্ততাr অসুখে
পাখির আকাশ খুঁজে মরছেন রাত দিন হন্যে হয়ে।
প্রতিটা দিন ক্ষয়ে যায় আয়ু থেকে
গাছের গায়ে শেষ শুকনো পাতাটা এখনও পুরোনো দিনের সংসারের মোহে আটকে আছে কি কারো জানার কথা নয় ।
বহু রাতঘুম বিক্রি করে কারো ইচ্ছারকে আলো দিতে বুক_পাঁজর হাড় জ্বালিয়েছে।
#সই (অন্ধকার)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন