বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

মিশে যাই যন্ত্রণাকে ভালোবেসে -----


----------------------------------------------
সন্ধ্যা মেখে পাড়ি দেবো তারাদের দেশে
ভোরের বুকে আমাদের ওমে সূর্য
আগুন খুঁজে পাবে
চামড়ার আঁকিবুকিতে নতুন দেশের
মানচিত্র আঁকবো তোর বুকে আমি
আর আমার বুকে তুই, সময়ের খেলায়
ক্লান্ত হলে আমার বুকে ঝর্না জমা মিঠা জলে
ভালবাসার রুয়াবজা মিশিয়ে তৃষ্ণা মেটাস,
তারপর মোহোনায় মিলে যাব এক সমুদ্র
প্রেমের ঠিকানায় আলাদা করা কঠিন
হবে দু হৃদয়ের এক সত্ত্বাকে, হেরে যাবে
এই সভ্য পৃথিবী ছোট্ট একটা ঘন শব্দের কাছে,
এমন করে সময় কাটে বরাদ্দতায় পাওয়া
মুহুর্তদের, নূপুরের কোলাহলে অজস্র প্রশ্ন
তাই তুই আকাশ দেখিস উত্তরের খোঁজে,
আর আমি সেই মেঘ বালিকা আজ
বৃষ্টি হয়ে তোকে ভেজাচ্ছি অঝোর বর্ষনে,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন