শব্দগুলো থাক জমা হয়ে বুকের গোপোন ভাঁজে,
তোর আনর্গল সৃষ্টি শব্দেরা যখন সময়ের ক্যনভাসে
রুপরেখা আঁকে
তখন আচ্ছন্ন ময় সৃষ্টিকর্তা বলে জন্ম হোক নতুন
অধ্যায়ের স্পর্শ শিহরন এর সঙ্গমে
আদিমতাকে সময়ের তরঙ্গ আলোকবর্ষ দুরত্ত
কমে যায়,
ভাবনারা আহত হয় তোর অবহেলায় আমায়
নিয়ে খেলা অখেলায়,
ব্যস্তবাগীশ ইচ্ছাগুলো বিকেলের আলসেমিতে
ভিজিয়ে খাওয়ার সময়ে অসময় গোধুলি আসে রোজ।
ভোর তো জ্বলন্ত সূর্যর মুখে এক আঁজলা জল ছেটানো,
আর রাত্রি সে তো আলোর অপেক্ষায় আশার বুকে রঙ
তুলির ইচ্ছা আঁকিবুঁকি,,
যে সকালে পথে ফিরে আসা মানুষের বেঁচেথাকার যন্ত্রণারা
সময়ের সাথে সময়ের রং রোজনামচা লেখে
ঘামে গড়িয়ে নামা উপলব্ধিরা বয়সের ওজন বাড়ায়,
এক বিসন্ন ক্যানভাসে প্রতিনিয়ত কিছু
সৃষ্টি, আমি বেঁচে ছিলাম আগামি কে
চিৎকার ছুড়ে বলে যাওয়া,
শব্দগুলো জমা থাক বয়ে যাওয়া সময়ের বুকে,
শিহরণ এর তুলির গভীরতায় ফুটে কোনো পাহাড়ি ফুল
সত্যির মত সুন্দর কিছু গোপোন মুহুর্তরা
আর নিয়মের বাইরে চাওয়া পাওয়ারা পাক
পূর্ণতা,
অনিচ্ছারা ইচ্ছার ছায়ায় ঢেকে যাক
আশ্রয় এর আরেক নাম ছুঁয়ে থাকা,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন