----------------
দূরত্ব সেটা ঠিক কি?
কিছুটা সময়ের মোহো থাকে গভীর
অবচেতনায়,
যেখান থেকে নিয়ম কিছু থাকে না
কিছু মুহূর্ত থাকে ,আরো গভীরে
অনেকটা স্পর্শ জপটে বাঁচা,
এইভাবে ব্যস্ত মুহুর্তের আনাগোনার সাথে সহবাস
আয়ুরেখা বরাবর এই অবুঝ সফরে কিছু
উপলব্ধি পুঁজির ঝুলিতে আশ্রয় পায়,
স্মৃতি নয় হয়তো বয়ে যাওয়া সময়ের
অনুরণন থাকে, আমার এই একলা অবেলায়,
কিছু মোহের গিট রাখা থাকে চেতনার রেশমি
রুমালে, সময়কে ভালোবেসে যাতনাকে আঁকড়াই,
সময় কাকে বলে জানি না সঠিক উত্তর!
ইচ্ছার বিপরীতে বসবাস,পরের ঘরে থাকা ,
প্রশ্ন আমি কি জীবিত না পরাশ্রয়ী?
আসলে নিজের সাথে অভিনয়
জীবিতের মতন... মৃত নই কাকে জানাচ্ছি?
শরীরে রক্তের গন্ধ ,,নিস্তব্ধতায় বইছে
শিরা উপশিরায়,
দূরত্ব কিছু থাকে না
কিছুটা মোহো জুড়ে অনেকটা
আকাশ ,আর একফালি ইচ্ছাবাঁচা,
কেউ আসে কখনো কারনে নিশান
শুধু জানা নিজের কাছে,
অবচেতনায় বাঁচার এক নেশা
মোহের গিটকে শক্ত করে দেয় বারংবার,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন