মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

অবসর

আজ কবির অবসরজীবন শুরু
কবিতাদের কাছ থেকে চীর বিদায়
এক দিনান্তের শেষ কবিসভায় আজ
বিদায়ি সম্ভাষণ জানাছে সব কবিতারা,
এক শিশু কবিতা শেষ উপহারে রামগরুড়
এর ছানা কে হাসতে বলল,
শৈশবসঙ্গী কবিতারা দলবেঁধে এলো
কবিকে এক বান্ডিল রঙিন ঘুড়িতে
দুরন্ত হাসি উপহার দিল,
যৌবন কবিতারা শৈশবাবস্থা থেকে
মেঘবালিকা সহস্র বর্ষা পার করে এক
আঁচল বৃষ্টিজল ভিজতে দিল বিদায়ী
কবিকে, দুক্ষের কবিতা বলল কবি
আমি তোমায় দিলাম অন্তহীন বয়ে
চলা এক উদাসী এলোকেশ নদী,
কবি ভাবছেন সুখে কবিতারা বুঝি
অভিমানী হয়ে আজ শেষ সময়ে থাকলো
না পাশে....তখনি ফাগুন রাঙানো পলাশরা
এলো দলে দলে বলল কবি তুমি কবিতায়
অবসর নিলেও বসন্ত আসবে ফিরে বার বার,
এই যেন কবির অবাক হওয়ার শেষ নেই...
একের পর এক স্মৃতিরা চোখের সামনে
দিয়ে ক্রমানুসারে কখনওবা এলোমেলো
আসা যাওয়া চলছে, সমুদ্রের বেলাভূমিতে
একা আর সামনে অজস্র ঢেউএর অনবরত
আছড়ে পড়া....
কবি চোখ নোনাপানি চুঁইছে আজ উথালপাতাল
হচ্ছে মনের দরজাজানালা, তবুও কবিকে
যেতে হবে সব আত্মজদের উত্তরসূরির
দায়িত্ব দিয়ে.....
আসা ছিল তাই যাওয়াটাও খুব জরুরী,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন