-------------------------
বুকে চাবুকের দাগ আর হৃদয়ে
রক্তক্ষরণ এক চুম্বকীয় আকর্ষণ
যন্ত্রণার সাথে বেঁচে থাকার স্বাদ
জীভের স্বাদকোরক দের স্মৃতিভ্রম,
আর কাজল ছাড়া অন্ধকার চোখে
ডিপ্রেশন এর মুঠো মুঠো স্লিপিংপিল
শহরকে ঘুম পাড়াতে পারে না,
এক অসহায় সকাল ব্যস্তবাগীশ হয়ে
রাতজাগা চোখ কচলাতে কচলাতে
মুহুর্তে ছেড়ে যাওয়া গাড়িটার পেছনের
চাকায় এই গেলো গেলো..... নাহ এ যাত্রায়
বেঁচে গেলো, আচ্ছা বেঁচে যাওয়া মানে কি
আর এক বার জীবন ডিটারজেন্ট পাউডারে
ধুয়ে মুছে এক ছাদ রোদে টান টান করে
শুকিয়ে নেয়া, এতে পুরোনো কাদামাটি
পচা পাঁক সব স্মৃতি ভুলে যায়
শহরটার পথ টা, নাকি নতুন এক পথ
পুরনোর বুক চিরে, সই কখনো ভেবেছিস
চাবুকের দাগে মানচিত্র কেমন দেশ
আঁকে.... আমি শহরের বুকে মিশে যাই
তোর ক্লান্তি মেখে, যন্ত্রণার বেড়া
গাছ লাগিয়ে তোর জন্যে শান্তির রজনিগন্ধা
ফোটাই শহরের মিশে যাওয়া বুকে, তোর
বেঁচে থাকার ছইয়ের নিচে আমার
আমিকে বার বার খুঁজতে চাই,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন