------------------------
কেমন হবে যদি সময়ের ধুলি ঝড়ে
হারিয়ে যাই তোর থেকে আলোকবর্ষ
দূরে, বেশ থাকবি নিজের মধ্যে
একটা বোঝাপড়া করে নিয়ে, তুই বলবি
সময়ের ভগ্নাংশে বাঁচতে হয়,তাই দুপুরের
মুঠোফোনটা খুব আমার ক্লোজ কানের
কাছে ভেষে আসা গলাটা দিনটাকে আবীর
মাখা নেশাতুর করে দেয়.....এ শুধু আমার
বরাদ্দকৃত কিছু মুহুর্ত, তোর কাছে রাশি রাশি
পলাশেরা বসন্ত মেখে মন রাঙায়....,
কেমন হবে সুজন কোনো এক নিষ্ঠুর
ধুলিঝড়ে হারিয়ে যায় তোর সই এর
চোখ, শুকিয়ে যাওয়া নদীর ঘাটে তোর
নামের নৌকা থাকবে সময় পেলে ছুঁয়ে
দেখিস আমার ওম নৌকার পাটাতনে,
তোর বুকের মাঝে আমি সবসময় খুঁজি
একটা আশ্রয়...... পাইনা রে আমি যে
চিরদিন বরাদ্দতায়,
সত্যি যদি হারিয়ে ফেলিস আমায় কখনো
এই ভেবে তোর বুক কাঁপে কিনা
জানলে তোর মাঝে আমার অস্তিত্ব খুঁজে
পাই, তোর ক্যলকুলেটিং লাইফ সবটা জানা
তাই সাবধানী...... অথচ এক অসাবধানি
মুহুর্তে আমি তোর কিংবা তুই আমার
সবটুকু চুরি করেছি লুকোনো যন্ত্রণা থেকে,
যখন থাকবো না তোর ব্যস্তসমস্ত কাজের
ফাঁকেফাঁকে এক আলোকরশ্মি হয়ে তোর
অজস্র কবিতার খাতার দু এক পাতায়
রাখিস সুজন,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
রবিবার, ৬ মার্চ, ২০১৬
কেমন হবে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন