শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬

মানচিত্র

------------------
নিয়মের মানচিত্রের বাইরে আবিষ্কৃত
আলোকবর্ষ  থেকে দূরে সভ্যতায় বেমানান
বেআব্রু রুপরেখা, একটা নদীর ভরসা
কুলে আশ্রয়ী দেশ..... তোর বুকে,
সেই বুকের পাটাতনে হারিয়ে যাওয়া
কিংবা ঘুমিয়ে পড়া রাজনগর এর ধুক
পুকুনি কান পাতলে স্পষ্ট হয়, এক পা
ফেলে আর এক পা মাপা একফালি জমি
পেয়ে যাওয়া  বরাদ্দতার ভাগ্যে গুপ্তধন,
মুহুর্তের স্তব্ধতা ছিঁড়ে প্রান ভ্রমরার ঝটপটানি..
আর ডানায় সভ্যতার জাল বেছানো,
চটকান সূর্যর আলো রোজ সময়ের
নদীকে  গর্ভবতি করে
ভালোবেসে...,,, ভরসার বুকে আশ্রয়
আর আশ্রয়ের বুকে প্রশ্রয়, নিয়মের বাইরে
এক অক্ষরেখায় গাঁথা মুহুর্তগুচ্ছ মালা
তৈরী করে সম্পুর্নতা, সময়ের খাতায়
সময়ের আঁকা এক মানচিত্র, আবার
সময়ের বুকে হারাবে কোনো এক দিনান্তে।
এভাবে এক আলোকবর্ষ থেকে আর এক
আলোকবর্ষ  পেরিয়ে আবিষ্কৃত প্রেমের
পুনর্জন্ম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন