শনিবার, ৫ মার্চ, ২০১৬

অন্তর্বর্তী

দেয়ালে  সাথে টিকটিকির সমিকরন
সারা বছর মেলে না তবুও সভ্যতা
মেনে বেশ কিছু আশ্রয়ী টিকটিকির
দল, ছেড়ে যায়নি কখনো ফিরে না আসার
দলছুট ছিটকে যাওয়া মানচিত্রের টুকরোয়,
ভালোথাকার সাতকাহন জানা আছে
সদ্যজাত থেকে,
রঙ চটা কি প্লাস্টিক পেন্ট তোমার দেওয়াল
কিংবা ঘুনধরা যায় আসে না চারপায়ের
মখমলি থাবায় সিলিংটা বেশ আকাশপথ
আর দেওয়াল জুড়ে নেই যানজট
এক নিশ্চিত সোহাগি জীবন, ঘরের ভেতোর
ঘর তোমারটা আমার অলিখিত সাক্ষরিত
চুক্তিনামা, কোথাও কোনো অন্তর্বর্তী শুন্যতার
হিসেবে গড়মিল নেই,
আলোর নিচে নেই অন্ধকার শিকড়ের
জালবেছানো, শীতঘুম ভাঙলে একটা
চারদেওয়াল ছিঁড়ে ফেলে সময়ের অন্তর
দন্ধ, সিঁড়িভাঙ্গা অংক কষা শিখে নিয়েছে
ওই বুকে হেঁটেই, অনেক কিছুই রয়ে গেলো
তোমার বুকের আর কংক্রিট দেওয়ালের
নিবিড়তায় আর অন্তরবর্তি আকর্ষণ,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন