------------------------------------------------------
সমস্ত শরীরে লেগে থাকা সম্পর্কর অভ্যাস
গুলো যদি মুছে ফেলা যেত বড় ভালো হত
ভালো হত কোনো নামকরণ বিহীন দ্বীপে
সমুদ্রঝড় এর মুখে নিজেকে হারিয়ে ফেলা গেলে,,
ভালো হত মাথার প্রতিটা কোষ যদি একে একে
মৃত ঘোষিত হত,,
সংজ্ঞাহীন হলে পারতো পরিচয়ের সমস্ত নিশান গুলো
যা কিছু চাওয়া সব যদি ভুল তবে কেন স্বপ্নরা এখনো
আসে,, আত্মাধীন সব ইচ্ছামত কেনই
বা নয়,,
গলার কাছে বাঁচার তৃষ্ণা লেগে থাকা রোজকার
মৃত্যুবীজ সারা শরীরে বীষগাছ জন্মাচ্ছে,।
অপেক্ষা তবে কিসের কোন সে আলোর ঠিকানায়
পথ চলা... ভয় হয় যেদিন শেষ মাইলস্টোন টা
ভীষণ স্পষ্ট আর চোখে না নেমে আসে অন্ধকার
সকল অনুভূতি ফুরিয়ে না যায়,,
বহু মৃত্যুর মাঝে একটু বেঁচে থাকার ক্লোরোফিল
যেন থাকে... কয়েকটা দিন আর একমুঠো আলো
আর সমস্ত না পাওয়ার যন্ত্রণা মুছে ফেলা এক ফালি
ভালোবাসা...... বিদায় বেলায় শেষ হাসি টুকু শুধুই নিজের,
বাকি সব দিয়ে যাওয়া এই মাটির কাছে।
...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন