................................................................
ভয় করে জানি নিজের থেমে যাওয়া কে ভীষণ,,
সময়ের আকাশে ছিলাম না কোনো অনুভাবের সাথে।
আজ মুক্তির পথে বাড়তে থাকা বন্যার প্লাবন
আশঙ্কায় নির্বাসিত প্রেম সময়ের বুকে,, খসে পড়া
তারাটা শুধু শুয়ে থাকে একলা, ভিজতে থাকে
স্পর্শ হারাবার ভয়ে বারংবার । ক্রমাগত এগিয়ে আসা নীল
স্বপ্ন পড়তে থাকে টুপটাপ কোনো ঘাসের বুকে
ভয় পাওয়া চেহারায় একলা লাগে আকাশেরও
আমার মতো।
ক্রমাগত নিজের সাথে নিজের বোঝাপড়া আর
কবিতার খাতার সাথে কলমের নিবের বেড়ে যাওয়া
প্রেম হয় আরো অবিচ্ছিন্ন। ,ধুয়ে যায় সময় অথচ কতই
তো দাগ অগুনিত স্পর্শ রাখা তোরোনে,
শুধু তাকে খুঁজে পাবো বলে হৃদমাঝারে গুছিয়েছি পড়ে পাওয়া চোদ্দয়ানার আদলে।
পুরোনো বেলজিয়াম ঝাড়বাতিটার
বুক বেয়ে নামে অপেক্ষার পর অপেক্ষা,,,
আর ঝলমল কোনো দিনের বুকে শুন্যতার
অভিসার।
তবু জানি ,যাকে কোনোদিন পাই নি বাইরে তাকে পেয়েছি
অন্তরে অন্তরে। এমনি অচেনা নির্বাসিত প্রেম একলা ভিজতে থাকে প্রতিনিয়ত আমার সাথে তোমার লেখা সমস্ত বিপ্লব,
সমস্ত নালিশ, সমস্ত পাওয়া না পাওয়ার কবিতারা। তবুও একটা ভয় পাওয়া চেহারায়
আমার আমিকে দুহাতে জাপটে রাখি হৃদয়ের
গভিরে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন