--------------------------------------------------------------------------------
কথা ছিল হাঁটবো সাথে মৃত্যু কংবা তারও পরে অন্য পৃথিবী পথ
ধরে,, সময়ের নিরিখে , একটি কাছে থাকার আয়ু কতকাল থাকে
জানি না, তবু অবচেতনার আয়না একটা ছবি আঁকাছিল জানি।
এই কথা ভেবেছি তোমায় পেয়েছি মনের ঘরে... না নাইবা থাকলে
এ শহরে পথ চলতি একলা আমার পায়ে পায়ে।
কিন্তু আমি জানি তুমি বোঝো তোমার বুকের ধুকপুকুনিতে
সেই কবে থেকেই আমার আয়ু লেখা আছে।
লেখা আছে এমন অনেক বেঁচে থাকা যাকে আমি ভাবনায়
দেখেছি চিরকাল, ছুঁয়েছি অবচেতন মনের জানলায়
হাত বাড়িয়ে বেঁচে থাকার সুবাদে।
চিরকাল সেই ভাবনাকে সবুজ রেখেছি, ।
তুমি বারবার এক রুপকথার গল্পে আমায় রাজকন্যা বলতে চেয়েছো‘
সোনার কাঠি ছুঁইয়ে দাও আর অজস্র ধারায়
আমায় জুড়ে গড়িয়ে নামে আলোর ঝর্ণাধারা।
আবার যখন দুঃস্বপ্নে ভয় পাওয়া দুচোখে
ঘুম আসে না একলা কোনো তারার বেশে
ঘুম পাড়ানি গান হয়ে যাও আমার চোখে।
যে পৃথিবী নিয়মে ছিল বরাবর তুমি কি জান
তার আভরণ খুলে পড়লে এক অনিয়ম দাঁত
বার করে হাসে।
আর কোনো না কোনো নিয়মের নগরে অবুঝ শোক নেমে আসে
কারন শূন্য রাত জাগা বুকে।
শুধুই অপেক্ষায় এক দিন
এই রাত তোমার আমার ওই চাঁদ তোমার আমার......
এতো জানা তবুও সুখের শিশিরজল হারিয়ে যায়
পুড়তে থাকা মনের চীতায়।
রোজ দহন কাঠ সময়ের অপেক্ষায় সময়
পোড়ায় আমি আগুন স্পর্শ করতে করতে
সূর্য পরিক্রমণ সেরে ফেলি
,কিন্তু পোড়াতে পারি না অস্তিত্ব লেগে থাকা
ইচ্ছাটুকু।
তুমি তো দাঁড়িয়েছ ধূলিঝড় এর সামনে , তুমি এও জান
জীবনে গতিবেগ কোনো চিতার পায়ে পায়ে চলার মত দ্রুত।
তুমি খুঁজে নিতে পারো লক্ষভেদি মাছের চোখ ,
তবু বার বার পড়ে ফেল....... সমস্ত না বলা ঠোঁটের কোলাজ।
কোনো এক সোনালী ভোরে ভালোবাসার অপেক্ষারা
ছুঁয়ে দেবে অতৃপ্ত আত্মা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন